বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ধেয়ে আসছে টাইফুন নউল, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬২ বার

উপকূলের দিকে আগোচ্ছে টাইফুন নউল। এ কারণে চীনের দক্ষিণাঞ্চল থেকে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২৬ জুলাই) সকালের মধ্যে এটি হংকং থেকে গুয়াংডং প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় প্রচণ্ড শক্তিতে আঘাত হানতে পারে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া বিভাগ এরই মধ্যে তাদের চার স্তর বিশিষ্ট সতর্কতার দ্বিতীয় সর্বোচ্চ ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে।

ঝড়ের আগাম প্রভাব হিসেবে গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং তীব্র ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে দ্রুততম সময়ে নিকটস্থ বন্দরে ফিরে আসার নির্দেশ দেয় প্রশাসন।

টাইফুন নউলের কারণে ট্রেন চলাচলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিডিউল। গুয়াংডং প্রদেশের সার্বিক ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে এবং বেশ কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের কারণে বিশ্বে এমন চরম আবহাওয়ার ঘন ঘন পুনরাবৃত্তি ঘটছে। তবে চীন এই পরিস্থিতি মোকাবিলায় ২০৬০ সালের মধ্যে নিজেদের কার্বন-নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ