রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব : চিফ প্রসিকিউটর তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

জানালেন তথ্য উপদেষ্টা র‌্যাব আগের মতো থাকছে না, পাল্টে যাচ্ছে নাম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬১ বার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র‌্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, এখনো এক অর্থে র‌্যাব আগের মতো করে থাকছে না। আমি আবারও বলছি, আগের মতো কেন বলছি? কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী, এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র‌্যাবের জন্য একটা নতুন আইন হবে।’

তিনি বলেন, ‘এত দিন পর্যন্ত র‌্যাব পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। সো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে। যে আইনের মধ্যে র‌্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইনড থাকবে। সুতরাং র‌্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‌্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এ ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং উনি সেটাও জানিয়েছেন যে, এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ