সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগদ অর্থে বছরে ব্যয় এক লাখ ৭০ হাজার কোটি টাকা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ৫ ফ্রি কিক থেকে মেসির ‘অসম্ভব’ গোল লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি ঘাঁটির কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন বিমানবাহিনী ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ চলাওলের খবর পাওয়ার পর সেখানে বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। এ সময় ঘাঁটির কাছের ওয়েলফোর্ড গ্রামের কয়েক ডজন বাড়ির বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা মনে করছে। তবে ওয়েলফোর্ডের বাসিন্দাদের রোববার রাতেও বাড়িতে ফিরতে দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ নেই, তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

ঘাঁটির কাছে থাকা কয়েকটি যানবাহন পরীক্ষা করছে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থলের চারপাশে প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষিত দলও সেখানে মোতায়েন করা হয়।

বিমানঘাঁটির কাছে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকটি সাদা ভ্যানের দিকে একটি দূরনিয়ন্ত্রিত রোবট এগিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে, বিস্ফোরক শনাক্ত বা নিষ্ক্রিয় করার কাজে রোবটটি ব্যবহার করা হয়েছিল কি না।

সন্ত্রাসবিরোধী পুলিশ ও গ্লুচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গ্রেপ্তারকৃত পাঁচজনই পুলিশের হেফাজতে রয়েছে। তাদের প্রথমে বিস্ফোরক আইনের আওতায় অপরাধের সন্দেহে আটক করা হয়। পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়।

গ্লুচেস্টারশায়ার পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কনস্টেবল ম্যাগি ব্লাইথ রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে তিনি মনে করছেন। পুলিশ অন্য কাউকে খুঁজছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিবিসির ওই প্রতিবেদনে আরও জানান হয়, অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়নি। স্থানীয় এক নারী ভোরে বিমানঘাঁটির কাছে সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি তিনটি ভ্যান এবং মুখোশ পরা একদল ব্যক্তিকে দেখতে পান। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করেন।

ঘটনার পর ওয়েলফোর্ডের প্রায় ৮৫টি পরিবারের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা জুলিয়ান টাডসবুরি জানান, রোববার সকাল ৭টার দিকে পুলিশের দরজায় ধাক্কায় তার ঘুম ভাঙে। পুলিশ তাকে জানায়, এলাকায় বড় ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাকে বাড়ি ছাড়তে হবে।

আরেক বাসিন্দা জেফ জানান, রাত ২টার দিকে তিনি বাইরে চিৎকারের শব্দ শুনে জানালা দিয়ে তাকান। তখন পুলিশের হাতে কয়েকজনকে আটক অবস্থায় দেখতে পান। পুলিশের সদস্যদের কাছে অস্ত্র ছিল বলেও তিনি জানান।

আরএএফ ফেয়ারফোর্ড দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানগুলোর ঘাঁটি বা যাত্রাবিরতির স্থান হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে ঘটনাটি সম্পর্কে নিয়মিত অবহিত করা হয়েছে। তিনি পরিস্থিতিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যোগাযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ