বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ইবোলা প্রাদুর্ভাব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ বার

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ রোববার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

প্রতিবেদনে ডব্লিউএইচও-এর বরাত দিয়ে বলা হয়, এই সংক্রমণে এ পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি প্রায় ২৪৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে।

ডব্লিউএইচও -এর ডিরেক্টর জেনারেল ড. তেদরোস আধানম ঘেব্রেইসাস বলেন, এটি এখনো মহামারী হিসাবে ঘোষণা করার পর্যায়ে পৌঁছায়নি।

ড. টেড্রোস সতর্ক করে বলেন, ‘বর্তমানে প্রকৃত আক্রান্তের সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।’

এ বিষয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বা গতকাল বলেন, ‘এই ইবোলা প্রাদুর্ভাবটি বুনদিবুগিও ভাইরাস দ্বারা সৃষ্ট এবং এর চিকিৎসার জন্য কোন অনুমোদিত ওষুধ বা ভ্যাকসিন নেই।’

ডব্লিউএইচও-এর তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৮টি ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে ভাইরাস শনাক্ত হয়েছে, পাশাপাশি বুনিয়া (ইতুরি প্রদেশের রাজধানী), মংওয়ালু এবং রওয়াম্পারা সহ তিনটি স্থানে আরও সন্দেহভাজন রোগী এবং মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভাইরাসটি কঙ্গোর বাইরে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশ উগান্ডায় আরও দুটি নিশ্চিত ইবোলা রোগী শনাক্ত হয়েছে। উগান্ডার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ৫৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যাওয়ার পর তার ইবোলা পজিটিভ রিপোর্ট এসেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, কঙ্গোর সীমান্তবর্তী দেশগুলোয় মানুষের চলাচল, বাণিজ্য এবং ভ্রমণের কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ