বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গানের’ ব্যবহার কেন: সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫ বার

ভারতের শিক্ষাব্যবস্থা, জাতীয় পরীক্ষা পদ্ধতি এবং দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি অভিযোগ করেছেন, সরকার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের নির্দেশ কে দিয়েছিল, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে।

মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, “সরকার আরএসএসের প্রচারকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে কার্যত ফাঁপা করে দিয়েছে।”

তার অভিযোগ, পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠন করে পরীক্ষা ব্যবস্থা অতিরিক্তভাবে কেন্দ্রীয়করণ করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি বলেন, “প্রতি বছর শিক্ষাখাতে বরাদ্দ বাড়ার কথা থাকলেও বাস্তবে জাতীয় বাজেটে শিক্ষার অংশ ক্রমেই কমে যাচ্ছে।”

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহার নিয়ে প্রশ্ন
দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন পেলেট গান ব্যবহার করা হলো।

লোকসভায় তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গান’ ব্যবহারের অনুমতি কে দিয়েছে?”

তিনি আরও প্রশ্ন করেন, “দেশের তরুণদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের প্রয়োজন কী ছিল? তারা কি সন্ত্রাসী?”

ব্যর্থ পরীক্ষা ব্যবস্থা 
প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, ভারতের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় গভীর সংকট তৈরি হয়েছে।

তার ভাষায়, “শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ত্রুটি তৈরি হয়েছে। পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অথচ প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত কোনও মাফিয়া চক্রের সদস্যের বিরুদ্ধে কার্যকর শাস্তির নজির নেই।”

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়লেও সরকার সমস্যার স্থায়ী সমাধানের বদলে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে।

সরকারের বিরুদ্ধে বিরোধীদের চাপ
সাম্প্রতিক সময়ে ভারতে বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এসব ঘটনার জেরে রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

এই পরিস্থিতিতে কংগ্রেসসহ বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের আন্দোলন কঠোরভাবে দমনের অভিযোগ তুলছে।

প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যও সেই সমালোচনাকে আরও জোরালো করেছে। তিনি সরকারের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের কারণ এবং দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ