শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি কাঁটাবনে আইনজীবীদের চেম্বারে আগুন, ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে ৪৩ বস্তা টাকা, চলছে গণনা এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: শাহে আলম ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা শেষের গোল বাতিলে ড্র করে অপেক্ষায় ইরান, নকআউটে বেলজিয়াম-মিসর বিশ্বকাপে অবৈধ সম্প্রচার, ৪০০টি ওয়েবসাইট জব্দ করল যুক্তরাষ্ট্র বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী সংসদে বিএনপির এমপি আক্তারুজ্জামান ,‘আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১ বার

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

ডিএসসিসি প্রশাসক বলেন, ৩০ হাজার বর্গমিটার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে।

আব্দুস সালাম বলেন, নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।

দক্ষিণের প্রশাসক জানান, ঈদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট থাকবে। ২টি পুরুষদের ও ১টি নারীদের প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। মোট ৪টি গেট থাকবে। নামাজ শেষ করে বের হওয়ার জন্য ভিআইপি ১টি ও পুরুষের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। মোট ৭টি গেট থাকবে।

তবে যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান আব্দুস সালাম।

নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দক্ষিণের প্রশাসক বলেন, কোরবানি শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে অপসারণ করা হবে।

তিনি আরও জানান, মাতুয়াইল থেকে রাত ৯টা থেকে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ শুধু হবে। ১৩ হাজার ৪৫৩ কর্মী কাজ করবেন। ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ