শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিবির রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছে: কাদের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে ছাত্রশিবির, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘৫-ই আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় আছে। ঐ সময়ে সুসংগঠিত ফোর্স হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার দ্বারকে রুদ্ধ করেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে।’

নাম উল্লেখ না করে শিবিরের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে তিনি অযোগ্য বলে আখ্যা দেন। তার অভিমত, এর ফলে শিবিরকেই ফল ভোগ করতে হচ্ছে।

তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে সভ্য-ভব্য বলে নামডাকওয়ালা শিবির এক্ষেত্রে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষকে সামনে আনতে পারতো কিন্তু নিয়ে আসছে নিম্নস্তরের কিছু অযোগ্য লোককে, যারা সংগঠন এবং রাজনীতি; দুইটার কালচারকেই নষ্ট করছে, রীতিমতো ডুবাইছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ