বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

এনসিপির পদযাত্রা : সিলেটে আজ নামতে পারে বিজিবি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ বার

সিলেটের ছয় উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাহিনী মোতায়েনের চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকালে সমকালকে জানান, এখনো বিজিবি মোতায়েন করা হয়নি। বৃহস্পতি ও শুক্রবার ছয়টি উপজেলায় বিজিবি মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের ছয় উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় কর্মসূচি বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় কর্মসূচি থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়। পরে জেলা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মোতায়েনের আবেদন করে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন উপজেলায় কখন বিজিবি মোতায়েন হবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চিত করতে পারেননি।

সম্প্রতি হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার পর সিলেটের কর্মসূচি ঘিরেও উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশ করবে দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ