শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে আরো জানানো হয়, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, মোবাইল অ্যাপ-এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটারদের ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের কাছে পাঠানো ব্যালট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি।

১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।এ ছাড়া ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ ভোটার কর্তৃক ব্যালট পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ