শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয় বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগুন লাগার কারণ এখনো প্রকাশ করা হয়নি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনো অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ