মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য-প্রিয়ন্তী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিলেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে ছবি পোস্ট করে এই ঘোষণা দেন।

যদিও ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সৌম্য বিষয়টি পুরোপুরি খোলাসা করেননি। যেখানে ছবিটিতে সৌম্য পরে আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায় কালো ক্যাপ।

এই বাঁহাতি ব্যাটারের পরা টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ আর তার স্ত্রীর ক্যাপে লেখা ‘মম’। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এর মানে সৌম্যর ঘরে আসছে নতুন অতিথি, বাবা হতে চলেছেন তিনি আর তার স্ত্রী হচ্ছেন মা।

ফেসবুকে ছবির ক্যাপশনে সৌম্য লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ