বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২ বার

হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ঘটনার জবাব ‘খুবই শক্তিশালী’ হওয়া উচিত। তিনি বলেন, জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

তবে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও ইরানের সঙ্গে আগে আলোচনা হওয়া সম্ভাব্য চুক্তি এখনো বাস্তবায়নের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টার ঘটনার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তবে ইরান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানের কোনো ভূমিকা ছিল না এবং বিমানটিকে লক্ষ্য করে কোনো ইচ্ছাকৃত হামলাও চালানো হয়নি।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন হামলায় দক্ষিণ ইরানের সিরিক ও জাস্কের নৌঘাঁটি, বন্দর আব্বাস ও মিনাবের আকাশ প্রতিরক্ষা অবস্থান এবং কেশম বন্দরের কিছু স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে ফক্স নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অভিযান এখনো চলমান রয়েছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ