বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ প্রধানমন্ত্রী, কাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, দালিয়ানে বাণিজ্য-বিনিয়োগে জোর প্রধানমন্ত্রীর ১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা শতভাগ সাফল্যে গ্রুপ পর্ব শেষ করল মেক্সিকো তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ঈদুল আজহার ছুটিতে মেট্রোরেলের নতুন সময়সূচি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৭ বার

ঈদুল আজহার ছুটির দিনে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে। ছুটির দিনগুলোয় যাত্রীর চাপ বিবেচনা করে সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। এই সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেয়া হয়েছে।

স্টেশনগুলোয় টিকিট বিক্রির নিয়মেও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। স্টেশনগুলোয় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি ও র‍্যাপিড পাসে টপআপ করা যাবে।

মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে। তবে কাউন্টার বন্ধ হলেও যাদের কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাতায়াত করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ