মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

রিকশাচালককে হত্যা : সাবেক এমপি মুক্তা কারাগারে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে আদালতে তোলা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তিনি আদালত হাজতে ছিলেন। এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া। এ ছাড়া তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আদালতে হাজিরের পর সাবেক এমপি মুক্তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ