রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৩ বার

ভারতের রাজস্থানে কোটা এলাকার কাছাকাছি দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এজ পরিবেদনে জানান হয়।

বিক্রমগড়-আলট রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যাওয়া যাত্রীবাহী কোচটি দ্রুত মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করা হয়।

একটি ভিডিওতে দেখা গেছে, বিচ্ছিন্ন কোচটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং রেল লাইনের পাশে কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে ভারতের রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানান হয়, ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোচটিতে উপস্থিত ৬৮ যাত্রীর সবাই সুস্থ আছেন বলে জানান কর্মকর্তারা।

ভারতীয় রেলওয়ে আরও জানিয়েছে, কোটা পর্যন্ত ভ্রমণে যাত্রীদের অন্য কোচে বসানোর ব্যবস্থা করা হয়েছে। কোটা স্টেশনে ট্রেনের সম্পূর্ণ ধারণ ক্ষমতা পুনরায় স্থাপন করতে একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। আগুন লাগার কারণ তদন্ত করছে রেলওয়ে।

উল্লেখ্য, ১২৪৩১ নং রাজধানী এক্সপ্রেস শুক্রবার কেরালার তিরুভানন্তপুরম থেকে রওনা দেয় এবং আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ