রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই : সড়কমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪১ বার

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর। তথ্য পেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে

সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচিতে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

শেখ রবিউল আলম বলেন, গত ১৮ বছরে শরীয়তপুর এলাকায় একেবারে উন্নয়ন হয়নি। তবে বিএনপি সরকার শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর এলাকায় উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শরিয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও এখানে কোনো স্টেশন নেই। তবে আমার রেল স্টেশন করবো।

মন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে সারাদেশে লুট করেছে ফ্যাসিস্ট সরকার। অর্থ ব্যয় হয়েছে, কাজ হয়নি। তাই অভ্যন্তরীণ অর্থব্যবস্থা ভালো নেই। তবে স্বল্প অর্থে আড়াই মাসে এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেক কিছু করার চেষ্টা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ