বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার

ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম টানা বাড়ছে। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বাড়ে। এ ছাড়া তেলের অন্যান্য সূচকও বেড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ বাড়াতে বন্দরগামী ও বন্দর থেকে আসা জাহাজ চলাচল সীমিত রাখার পরিকল্পনা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ খবরে বাজার অস্থিরতা বিরাজ করছে।

বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১.৭৮ ডলারে দাঁড়ায়। টানা অষ্টম দিনের মতো এই সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একই সময়ে বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪.৮৪ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০.৫০ ডলারে লেনদেন হয়। আগের সেশনে এই সূচক ৩.৭ শতাংশ বেড়েছিল এবং গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই দাম বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ