বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প-তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়: রোনালদো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন

১ মে শ্রমিক দলের মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে একমহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।

নজরুল ইসলাম খান তিনি বলেন, ‘সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘দেশের জাতীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেগুলো পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।’

১ মে-এর সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার কথা সরকারপ্রধানের কাছে তুলে ধরা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১ মে-র সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ