মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি বর্জ্যবাহী গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কড়াইল বেলতলা এলাকার টিঅ্যান্ডটি মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বেলতলা এলাকার ময়লার ভাগাড়ের কাছে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত দুলালীর গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তাঁর স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তাঁরা দীর্ঘদিন ধরে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশের একটি বাসায় ভাড়া বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ