বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নীতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ৬০ জনেরও বেশি সাবেক মার্কিন সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যকে আটক করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ক্যাপিটল হিলে অবস্থিত ক্যানন হাউস অফিস বিল্ডিং দখল করে অবস্থান নেন। এই কর্মসূচি আয়োজন করে কয়েকটি ভেটেরান সংগঠন।

প্রতিবাদকারীরা ভবনের রোটান্ডা অংশে জড়ো হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো লেখা ব্যানার প্রদর্শন করেন। তারা হাতে লাল টিউলিপ ফুল নিয়ে ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় নিহতদের স্মরণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা পালন করেন। তারা একই সঙ্গে যুদ্ধবিরোধী নানা স্লোগান দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাপিটল পুলিশ পরে হস্তক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের হাত বেঁধে (জিপ টাই ব্যবহার করে) আটক করে স্থান ত্যাগ করায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ