বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

৩ দিনের সরকারি সফরে আজ ভোলা যাবেন স্পিকার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর। এ কারণে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্পিকাররের ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ স্পিকারের কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর সেখান থেকে বিকেল ৫টায় তিনি তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পরেরদিন শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আরেকটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের তৃতীয় দিন শনিবার সকাল ১০টায় সার্কিট হাউজে ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ