বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

নির্বাচন সুষ্ঠু করতে দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না সরকার: জুবায়ের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ।সোমবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসান মাহবুব জুবায়ের দাবি করেন, নির্বাচন ঘিরে মাঠে যে অনিয়ম ও ভীতি তৈরি হচ্ছে, তা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গতকাল রাতে। ঢাকা ও নেত্রকোনায়। অথচ প্রশাসন এখনো অপরাধীকে সনাক্তকরণে উদ্যোগ নেওয়ার খবর আসেনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সমতা বিধানে কার্যকর ভূমিকা রাখছেন না। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করেন। বিশেষ কোনো দলের পক্ষে হেলে পড়া থেকে বিরত থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।

অবশ্য দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, সার্বিকভাবে দেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার প্রত্যাশা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য নিজ নিজ বাড়িতে ফিরছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ