মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের গুরুত্বপূর্ণ সংকটকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে।

আব্দুস সাত্তার জানান, মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান।

গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন তারেক রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ