শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৮ বার

দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির খেলার পুরো নিয়ন্ত্রণ তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল।

ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। 

এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সবরোতে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ের বিপক্ষে।

অন্যদিকে স্বাগতিক কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সুযোগ নষ্টের খেসারত দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো কানাডাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ