শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, দিলকুশায় উত্তেজনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩৩ বার

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের পদত্যাগের দাবিও জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা খুরশীদ আলমকে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আখ্যা দিয়ে তাকে পদ থেকে সরানোর দাবি জানান। তাদের দাবি, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের আগে ব্যাংকের পর্ষদে যারা ছিলেন, তাদেরই আবার দায়িত্বে ফিরিয়ে আনা উচিত।

এ সময় তারা সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও তোলেন।

অন্যদিকে, দিলকুশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করে পুরো এলাকা ঘিরে রাখা হয়।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর থেকেই এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করে ‘সচেতন গ্রাহক ফোরাম’। সোমবার প্রথম দিন বিক্ষোভের পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলেও পরে তারা আবার অবস্থান নেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ