বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

‘আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ বার

আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  হাম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ  অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। তিনি বলেন, এই যে আমি তাদের (জামায়াতে ইসলামীর) যে সমালোচনা করছি, তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে, তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে। এই বিএনপি নেতা বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ