মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

‘রক্তের বদলে রক্ত’-ট্রাম্প পরিবারকে ঘিরে ইরানে প্রতীকী বিলবোর্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৫ বার

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনে শায়িত অবস্থায় দেখিয়ে একটি নতুন বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডটিতে ফারসি ভাষায় লেখা রয়েছে ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বিলবোর্ডটিতে পটভূমিতে আগুনে জ্বলতে থাকা হোয়াইট হাউসের ছবি ব্যবহার করা হয়েছে। সামনে যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো কফিনের ওপরে ট্রাম্প, তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাদের পরিবারের সদস্য ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, টিফানি ট্রাম্প ও ব্যারন ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে।

এরূপ বার্তাযুক্ত বিলবোর্ড ইরানে এটি প্রথম নয়। এর আগেও তেহরানের এনগেলাব স্কয়ারে ট্রাম্পকে কফিনে শায়িত অবস্থায় দেখিয়ে আরেকটি বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। সেখানে খোলা কালো কফিনের ভেতরে ট্রাম্পের মরদেহের প্রতীকী চিত্র দেখানো হয়। ছবিতে তার এলোমেলো চুল, বন্ধ চোখ ও মুখ এবং লাল টাইয়ের ওপর রাখা দুই হাত দেখা যায়।

ইরানে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বার্তা প্রচারে জনসমাগমস্থলের বিলবোর্ড ও দেয়ালচিত্র ব্যবহার করা হয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর তেহরানের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে বিপ্লবী প্রতীক, যুদ্ধস্মারক এবং আদর্শিক বার্তাসংবলিত বড় বড় বিলবোর্ড স্থাপনের প্রবণতা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইসলামি প্রজাতন্ত্রের বৃহত্তর ভিজ্যুয়াল বা দৃশ্যভিত্তিক প্রচার কৌশলের অংশ।

তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে স্থাপিত এসব বৃহৎ দেয়ালচিত্র ও বিলবোর্ড ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন নকশা করে থাকে। সংস্থাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ