বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭০ বার

চেক প্রজাতন্ত্রের সরকার কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামার স্কুলের নিম্ন শ্রেণিতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এবং শিক্ষামন্ত্রী রবার্ট প্লাগা প্রস্তাবিত এই বিল উত্থাপন করেছেন।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইন অনুযায়ী শুধু শ্রেণিকক্ষেই নয়, স্কুলের বিরতি, ক্যাফেটেরিয়া এবং স্কুল-পরবর্তী কার্যক্রমেও মোবাইল ফোন ও অনুরূপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তবে চিকিৎসাজনিত প্রয়োজন বা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ নিষেধাজ্ঞায় ব্যতিক্রম রাখা হয়েছে। এ ছাড়া শিক্ষামূলক প্রয়োজনে ক্লাস বা শিক্ষা সফরের সময় স্কুল কর্তৃপক্ষ চাইলে এসব ডিভাইস ব্যবহারের অনুমতি দিতে পারবে।

এদিকে শিশু অধিকারবিষয়ক ওমবাডসম্যান মার্টিন বেনেশ এ প্রস্তাবের সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রণে স্কুলগুলোর নিজস্ব নীতিমালাই যথেষ্ট। এ জন্য নতুন আইন প্রণয়নের প্রয়োজন নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ