রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৩ বার

বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বার কাউন্সিলের প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে দ্বিতীয় রিভিউ পরীক্ষায় বাদ পড়া ব্যক্তিদের সরাসরি আইনজীবী তালিকাভুক্তির ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।

বুধবার এ রায় ঘোষণা করেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

এর আগে, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন ৬৩২ পরীক্ষার্থী।

গত বছরের ২৪ নভেম্বর বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্বিতীয় রিভিউয়ের ফলাফল ঘোষণা করা হয়। দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা নেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ