বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

নাহিদের বোলিং তোপে ১৯৮ রানে শেষ নিউজিল্যান্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার

নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট দখলের ম্যাচে ১৯৮ রানে শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা কিউইরা ৪৮.৪ ওভার পর্যন্ত টিকতে পারে।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়।

এদিন নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই আক্রমণ চালান নাহিদ। যদিও দলীয় অষ্টম ওভারে এসে প্রথম সফলতা পায় বাংলাদেশ। ১৩ রান করা হেনরি নিকোলসকে এলবি করে ফেরান ডানহাতি এই পেসার। তিন নম্বরে নামা উইল ইয়ংকেও তিনি মাঠ ছাড়া করান।

মাঝে মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফ্ট ও জেডেন লিনক্সকে ফিরিয়ে পাঁচ উইকেটের মাইলফলক গড়েন।

অবশ্য কিউই ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল ইসলাম। তিনি ওপেনার নিক কেলিকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচে প্যাভিলিয়নে ফেরান। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ রান করা কেলি ১০২ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান। তবে দলের অন্যদের কেউই আর ২০ রান করতে পারেননি।

বাংলাদেশ বোলারদের মধ্যে নাহিদ ছাড়া শরিফুল ২টি ও তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন ১টি করে উইকেট দখল করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ