মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ৬ ক্রেডিট ‎কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকডের নির্দেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার

‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসির তিনটি করে ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকডের নির্দেশ দিয়েছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

‎‎‎তাপসের আবেদনে বলা হয়, সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ফজলে নূর তাপস নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রাখে। এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করার অপরাধে দুদক মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলছে। শেখ ফজলে নূর তাপস এসব ক্রেডিট কার্ডসমূহের মাধ্যমে যেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য এসব ক্রেডিট কার্ডসমূহের ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।

‎‎আফরিনের আবেদনে বলা হয়, তিনি এবং তার স্বামী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রেখে এবং ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর কারার অপরাধে দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলছে। আফরিন তাপস এসব ক্রেডিট কার্ডসমূহের মাধ্যমে যেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য এসব ক্রেডিট কার্ডসমূহের ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ