শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মানুষ জামায়াতে ইসলামীর অংশ মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তার মতে, এ ধরনের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ খুব একটা গ্রহণযোগ্য হবে না।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

এদিন এক সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এ প্রসঙ্গে উপস্থাপক প্রশ্ন করেন, এনসিপির দয়ায় কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে?

কয়েক দিন আগেও একটি টকশোতে এমন প্রশ্ন করা হয়েছিল জানিয়ে জিএম কাদের বলেন, ‘সেখানেও আমি একই কথা বলেছিলাম— হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগল কেন? আমার একটি ধারণা হয়েছে, আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে যে, আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া হয়তো সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তারা তো জামায়াতের অংশ বলে মানুষ মনে করে।’

এনসিপির নেতারা সারা দেশে এখন হাতড়ে বেড়াচ্ছে কে কোথায় আছেন— উল্লেখ করে তিনি বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলেই তাদের সব দোষ মাপ। আর এর আগে হলে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না। তারা জেনজি যে আবেগ সৃষ্টি করতে পেরেছিল এটা ধরে রাখতে পারেনি।’

এনসিপির আহ্বানে মানুষ সাড়া দেবে না বলেও মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘ওদের প্রতি মানুষের সবচেয়ে প্রথম যে আগ্রহ এসেছিল; সেটা হলো তারা নির্লোভ, তারা ছাত্র, তারা অন্য কিছু চাচ্ছে না। তারা দেশের জনগণের জন্য কিছু চাচ্ছে, ভালো কিছু চাচ্ছে। অন্য দলে মন্ত্রী হবে, এমপি হবে, টাকা-পয়সা বানাবে, ব্যবসা করবে— যে কোনো একটা ইন্টারেস্ট থাকে। এদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই জিনিসটা উনারা ধরে রাখতে পারেননি।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা হয়েছে বলে জানান জিএম কাদের। তবে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি।

শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর কী কথা হয়েছে— এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।’

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা— এমন প্রশ্নে জাপা চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।’

‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি,’ যোগ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ