বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি বরিশাল-ঢাকা মহাসড়কে গর্ত ভরাটে ইটের খোয়া পাথর-বিটুমিনের বদলে বালু ও ইটের খোয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক

হরমুজ সচল করতে মাইন অপসারণ করছে মার্কিন বাহিনী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার

হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করেছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথটি পুনরায় চালু করতে তারা যুদ্ধজাহাজ ও ইরানের মোতায়েন করা মাইন সরঞ্জাম অপসারণ করছে। একই সঙ্গে ইরানের সমস্ত বন্দরে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার মার্কিন নৌবাহিনী ২০০ কোটি ডলার মূল্যের দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি— হরমুজ প্রণালীতে পাঠানো হয়েছে।

এ  বিষয়ে কুপার বলেছেন, এই অভিযানের উদ্দেশ্য শুধু সন্দেহভাজন হুমকি দূর করা নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি সুনির্দিষ্টভাবে নিরাপদ ‘পরিবহন পথ’ চিহ্নিত করা, যা বাণিজ্যিক জাহাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে চলাচল করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানে মিত্রদের সমর্থনে উন্নত ও প্রচলিত মাইন অপসারণ পদ্ধতির সমন্বয় করা হয়েছে। ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেখানে আমাদের মাইনসুইপার রয়েছে। অত্যন্ত অত্যাধুনিক ডুবো মাইনসুইপা। তবে আমরা আরও প্রচলিত মাইনসুইপারও নিয়ে আসছি। তিনি উল্লেখ করেন, আমি জানতে পেরেছি যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে।

ট্রাম্প বলেন, প্রণালীটি সুরক্ষিত করতে “কিছুটা সময় লাগবে, কিন্তু খুব শীঘ্রই তা কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, উপসাগরীয় দেশগুলোও সহায়তা করছে, যদিও তিনি তাদের নাম উল্লেখ করেননি।

সরাসরি মাইন পাতা সম্ভাব্য জলসীমায় জাহাজ পাঠানোর পরিবর্তে, নৌবাহিনী জাহাজ পার হওয়ার আগেই হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে ডুবো ড্রোন এবং বিশেষায়িত হেলিকপ্টারসহ দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।

তবে ওয়াশিংটনের অভিযানের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো মার্কিন জাহাজ প্রণালীতে প্রবেশ করেনি এবং সতর্ক করে দিয়েছেন, এ ধরনের যেকোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

সূত্র: গাল্ফ নিউজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ