শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সেরা ৫০ রেস্টুরেন্টে নিউ জার্সির বাংলাদেশি কোরাই কিচেন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার
যুক্তরাষ্ট্রের সেরা ৫০টি রেস্টুরেন্টের বার্ষিক তালিকায় আবারও জায়গা করে নিয়েছে নিউ জার্সির একটি বাংলাদেশি রেস্টুরেন্ট। নিউইয়র্ক টাইমসের এবারের তালিকায় রয়েছে জার্সি সিটির জনপ্রিয় কোরাই কিচেন (Korai Kitchen)।
হাডসন কাউন্টির এই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন মা-মেয়ে নুর-ই গুলশান রহমান ও নুর-ই ফারহানা রহমান। বাংলাদেশি ঘরোয়া রান্নার স্বাদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাদের এই খাবারের আয়োজন।
সপ্তাহের কর্মদিবসে কোরাই কিচেন মূলত টেকআউটের মাধ্যমে খাবার পরিবেশন করে। তবে শুক্রবার ও শনিবার রাতে সেখানে আয়োজন করা হয় বিশেষ আট পদী ভোজ—‘আম্মার দাওয়াত’ (Amma’s Dawat)। প্রায় তিন ঘণ্টার এই খাবারের আয়োজন অনেক সময় আট পদের সীমা ছাড়িয়ে যায়।
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে কোরাই কিচেনের রান্নায় মরিচ ও সরিষার তেলের ব্যবহার এবং প্রতিটি খাবার তৈরিতে সূক্ষ্ম মনোযোগের প্রশংসা করেছে। বিশেষ করে প্রতিটি চালের দানা পর্যন্ত যত্ন নিয়ে রান্না করা হয় বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
কোরাই কিচেনের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। নুর-ই গুলশান রহমানের ঘরোয়া রান্নাকে কেন্দ্র করে শুরু হওয়া সেই উদ্যোগ ধীরে ধীরে বাংলাদেশি খাবারের জন্য পরিচিত একটি রেস্টুরেন্টে পরিণত হয়েছে।
এবারের তালিকায় কোরাই কিচেনের পাশাপাশি শিকাগোর ক্রিপিস (Creepies) এবং ফিলাডেলফিয়ার বম বম (Bomb Bomb)-এর মতো রেস্টুরেন্টও রয়েছে।
নিউ জার্সির কোনো রেস্টুরেন্টের নিউইয়র্ক টাইমসের স্বীকৃতি পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে ফ্র্যাঙ্কলিন পার্কের চাটপাটি দিল্লি (Chatpati Delhi) এবং ২০২৪ সালে নিউফিল্ডের সুইট আমালিয়া মার্কেট অ্যান্ড কিচেন (Sweet Amalia Market and Kitchen) পত্রিকাটির সেরা রেস্টুরেন্টের তালিকায় জায়গা করে নিয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ