বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি বরিশাল-ঢাকা মহাসড়কে গর্ত ভরাটে ইটের খোয়া পাথর-বিটুমিনের বদলে বালু ও ইটের খোয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক

২-০ গোলে এগিয়ে গিয়েও এভাবে হারল বাংলাদেশ!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার

ঐতিহ্য ও ফুটবলীয় দক্ষতায় থাইল্যান্ড এগিয়ে, দেশটি এগিয়ে আছে ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতেও। বাংলাদেশের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল দেশটি। ফেভারিটদের বিপক্ষে দুই গোলে লিড নিয়েও ৩-২ ব্যবধানে ম্যাচ হারল লাল-সবুজরা।

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন বাংলাদেশের মোসাম্মাৎ সাগরিকা। তাতে এশিয়ার মঞ্চে দারুণ এক জয়ের স্বপ্ন প্রস্তুত হয়েছিল। কিন্তু টানা দুটি পেনাল্টি গোলে অগ্রগামিতা হারায় বাংলাদেশ। শেষদিকে আরেক গোল হজম করে ম্যাচ থেকেই ছিটকে গেছে পিটার বাটলারের দল।

ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মোসাম্মাৎ সাগরিকা। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাপুষ্ট এই ফরোয়ার্ড বিরতির পর, ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন, যা এশীয় পর্যায়ে নিয়মিত খেলা থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মঞ্চ তৈরি দিয়েছিল।

৬৯ থেকে ৭৯—১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নিয়েছে থাইল্যান্ড। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-১ করেছেন কুরিসারা লিমপাওয়ানিচ। ৭৬তম মিনিটে আরেক পেনাল্টি থেকে ২-২ করেছেন রিনইয়াপাত মুন্ডং। সমতার পর বাংলাদেশকে চেপে ধরেছিল স্বাগতিক থাইল্যান্ড। সুফল হিসেবে ৭৯তম মিনিটে জয়সূচক গোলও আদায় করে নেয় দলটি। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ