বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

চরমোনাই ঘাটে ডুবল নোঙর করা লঞ্চ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার
ভোরের আলো ফোটার আগেই সব কাজ শেষ হয়েছিল। যাত্রী নামানো হয়ে গেছে, নদীও তখন শান্ত। কিন্তু দুপুর গড়াতেই দৃশ্যটা বদলে যায়। ভাটার টানে পানি নামতে শুরু করতেই হঠাৎ কাত হয়ে পড়ে রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’।

কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায় লঞ্চটি।দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশালের চরমোনাই ঘাট এলাকায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছায়।

সেখানে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয়েছিল নৌযানটি। ভাটার সময় পানি দ্রুত নেমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যায় লঞ্চটি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লঞ্চটি যথেষ্ট মজবুতভাবে বেঁধে রাখা হয়নি।

ফলে পানির স্তর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়। নদীর তলদেশের সঙ্গে পেছনের অংশ আটকে যাওয়ায় সামনের দিক ভেসে থাকে কিছুক্ষণ, পরে সেটিও ডুবে যায়।দুর্ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় হতাহতের  ঘটনা এড়ানো গেছে। তবে লঞ্চের ভেতর রাখা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর খালি অবস্থায় ছিল।

ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ