শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র’, স্কালোনি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার

‎লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের মধ্যে অলিখিত এক প্রতিযোগিতা চলছে- কে সবার আগে পৌঁছাবেন হাজার গোলের মঞ্চে?
‎‎পরিসংখ্যানে আপাতত রোনালদোই এগিয়ে। ক্যারিয়ারে ১ হাজার ৩১২টি ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৬৫। হাজার গোলের দেখা পেতে চাই আর মাত্র ৩৫ গোল। ১ হাজার ১৪৪ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯০২ । আর ৯৮ গোল চাই মেসির।
‎‎কারও কারও হিসাবে ২০২৬ সালের শেষ দিকে কিংবা ২০২৭ সালের শুরুতে রোনালদো এই মাইলফলকের দেখা পেতে পারেন। এই হিসাব করা হয়েছে ক্যারিয়ারে রোনালদোর বছরপ্রতি প্রায় ৪০টি করে গোলের পরিসংখ্যান দেখে।
‎‎বয়সের হিসাবে রোনালদোর চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে ৩৮ বছর বয়সী মেসি। কারণ, বয়স কম মানে আরেকটু ভালো ফিটনেস এবং খেলার ধারও সেভাবে না কমা। জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালেনি বলেছেন এই গতিতে এগোলে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া সময়ের ব্যাপার,

“এটা ঘটবেই। সে যদি খেলা চালিয়ে যায়, তবে ১০০০ গোল করা তার জন্য কোনো সমস্যাই হবে না। সে একবার এক বছরে ৯১টি গোল (২০১২ সালে) করেছিল, তাই তার জন্য এটি অসম্ভব কিছু নয়। মেসি মাঠের ভেতর খুশি থাকলেই এই রেকর্ড ধরা দেবে।”

মেসির ক্যারিয়ারে ম্যাচপ্রতি গড় গোল ০.৭৯টি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দেওয়ার পর মেসির গোল করার হারে তাকানো যাক। সে বছরের জুলাই থেকে এমএলএস, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ম্যাচপ্রতি গড় গোল ০.৮০। আর্জেন্টাইন কিংবদন্তি যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন এবং ক্লাব ও দেশের হয়ে বছরে গড়ে ৫০টি ম্যাচ খেলেন, তবে প্রতি মৌসুমে তাঁর ঝুলিতে জমা হবে প্রায় ৪০টি করে গোল।

‎পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে মেসির আরও প্রায় আড়াই বছর সময় লাগবে। সেই হিসাবে ২০২৮ সালের শেষ দিকে বা ২০২৯ সালের শুরুতে এই ঐতিহাসিক মুহূর্তের দেখা পেতে পারেন মেসি। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।


‎তবে মেসি যদি খেলার সময় আরও বাড়ান কিংবা ২০২৬ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স দেখান, তবে কাঙ্ক্ষিত এই লক্ষ্য আরও আগেই অর্জিত হতে পারে।‎
‎ভুললে চলবে না, মাইলফলকটির দেখা পেতে মেসিকে সবচেয়ে বেশি নির্ভর করতে হবে শারীরিক ফিটনেস ও সর্বোচ্চ পর্যায়ে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ৪১ বছর বয়সে নিজের ১০০০তম গোলটি উদ্‌যাপন করতে পারেন মেসি।

‎শেষ বিশ্বকাপ কি তবে ২০২৬?

‎​ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন—এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? স্কালোনি বিষয়টি মেসির ওপরই ছেড়ে দিয়ে বলেন:​“সবাই তাকে খেলতে দেখতে চায়। যদি সে সিদ্ধান্ত নেয় এটাই তার শেষ, তবে সেটি হবে আমাদের জন্য এক বিশেষ প্রাপ্তি। তবে মেসির ক্ষেত্রে কখনোই নিশ্চিত করে কিছু বলা যায় না। আমি আমার সাধ্যমতো সবকিছু করব যাতে সে খেলাটা উপভোগ করতে পারে।”

​নির্ভার কিন্তু জেদি মেসি

‎​স্কালোনির মতে, কাতার বিশ্বকাপ জেতার পর মেসির মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে। কোচ যোগ করেন, “বিশ্বকাপ জেতার পর সে এখন অনেক বেশি নির্ভার (রিল্যাক্সড)। তবে তার ভেতরে জেতার এবং লড়াই করার মানসিকতা সবসময় আগের মতোই আছে, যা তার সেরা গুণগুলোর একটি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ