বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৬ বার

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার (২৮ মার্চ) ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যে এই হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

নিহত সাংবাদিকরা হলেন- আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। জেজিন সড়কে সাংবাদিকদের স্পষ্টভাবে চিহ্নিত প্রেস ভেহিকেল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। আল মায়াদিন জানায়, চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র ওই গাড়িতে আঘাত হানে।

হামলায় অন্যান্য সাংবাদিকরাও আহত হন। একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলায় একজন প্যারামেডিক নিহত হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, শনিবার দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা খাতে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে অনেকে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দক্ষিণ লেবাননে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ