বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি বরিশাল-ঢাকা মহাসড়কে গর্ত ভরাটে ইটের খোয়া পাথর-বিটুমিনের বদলে বালু ও ইটের খোয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক

সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ আহ্বান করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

আজ সকালে দলের মিডিয়া টিমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান জানান দিতে সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এনসিপি। বিশেষ করে দলটির শীর্ষ সংগঠকদের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীদের প্রাধান্য দিয়ে চমক দেখাতে পারে দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ