সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একই পোস্টে দেশের তরুণদের রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

তিনি লিখেছেন, ‘এদেশের তরুণরা পুরনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই অতিষ্ঠ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। প্রশ্ন উঠতে পারে, এখনই কেন? কারণ এখনই যদি বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এই ধারণা তৈরি হবে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই। একসময় এই ধারণা স্থায়ী হয়ে যাবে।’

স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার মাধ্যমে নতুন নেতৃত্বের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মীর স্নিগ্ধ।

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আরেকটা বিষয়, এনসিপি যদি এখন স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে হয়তো তারা কল্পনাও করছে না কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা অপেক্ষা করে আছেন, শুধুমাত্র এই আশায় যে এনসিপি নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে। সময়টা এখনই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ