শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১০ বার

জামালপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে ডিমের আড়তের পাওনা টাকা আদায় করতে যান ভুক্তভোগী ও তার স্বামী। এসময় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে কিছু লোক ভুক্তভোগীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/ ৭ ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী নারীর পরিবার এ রায়ে সন্তুষ্ট বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ