শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি: মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭০ বার

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এ কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা। যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন। এ কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দিতে শুরু করবে। সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি শুরুতে আমাদের এ এলাকা বেছে নিয়েছেন।

মহাসচিব বলেন, সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয়, সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর আইনকানুন ছিল ন। আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবার কোনো টাকা পয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে কিছু কাজ করে যেতে চাই।

এসময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং বিএনপির নেতকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ