মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

সুপার সঞ্জুতে সেমিতে ভারত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬০ বার

জয় ছিনিয়ে আনা বাউন্ডারিটা মেরে পিচের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়লেন সঞ্জু স্যামসন, বুকের ওপর ক্রুশ আঁকলেন। এরপর যেন অনেকক্ষণ ধরে চেপে রাখা শ্বাসটা ছাড়লেন। প্রত্যাবর্তন বুঝি একেই বলে! বিশ্বকাপের দলে থাকলেও একাদশে জায়গা হারিয়েছিলেন। অনেকেই তার ক্যারিয়ারে সমাপ্তিরেখা টেনে দিয়েছিলেন। সেই সঞ্জু স্যামসন ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে জেতালেন ইডেনে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা এখানেই এক দশক আগে করেছিল শিরোপা জয়ের উল্লাস। ম্যাচের প্রথম ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজ যখন ৪ উইকেটে ১৯৫, তখন গ্যালারি জুড়ে নীরবতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড হচ্ছে ১৭৩, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেমিফাইনালে যেতে হলে রেকর্ড বইয়ের পাতায় লিখতে হবে নতুন অধ্যায়।

সেটা লিখেছেন সঞ্জু, উইলোর কলমে। ইনিংসের সূচনায় নেমে শেষ অবধি অপরাজিত, দায়িত্ব পালন করেই ছেড়েছেন মাঠ। ৫০ বলে অপরাজিত ৯৭, ১২টা চারের সঙ্গে ৪টা ছক্কা। নিয়ন্ত্রণ আর আক্রমণের চমৎকার মিশেলে ইডেন থেকে ওয়াংখেড়ের টিকিটটা কনফার্ম করলেন সঞ্জু। যেখানে আসছে বৃহস্পতিবার ইংল্যান্ড অপেক্ষা করছে স্বাগতিক ভারতের জন্য। ৪ মার্চ আরেক সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টস জিতে বোলিং নিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই ইডেনেই কলকাতার হয়ে কত ম্যাচ খেলেছেন সূর্য-গম্ভীর, জানেন এখানে শিশির রান তাড়াটা সহজ করে দেয়। কেউ হাফসেঞ্চুরি না পেলেও সম্মিলিত প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ৪ উইকেটে ১৯৫ রানে। জবাবে অভিষেক শর্মা শুরুতেই ফিরে গেলেও তৃতীয় উইকেটে সঞ্জুর সঙ্গে সূর্যের (১৮) আর এরপর সঞ্জুর সঙ্গে তিলকের (২৭) জুটিই ভারতকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। শেষটায় হার্দিক পান্ডিয়া (১৭) আর শিভম দুবের (৮*) ক্যামিও জিতিয়ে দেয় ভারতকে। ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে ৫ উইকেটে জয়ী ভারত। ম্যাচসেরা সঞ্জু স্যামসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ