সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সিটি প্রশাসকদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার

দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন।

 সাক্ষাৎ শেষে সিলেটের প্রশাসক এম এ কাইয়ুম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান।

প্রশাসকরা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই এই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তারা বদ্ধপরিকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ