শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে দ্বিতীয় ধাপে। তবে শপথ নেওয়া আগে জরুরি মিটিংয়ে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।

আজ মঙ্গলবার মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক বসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের সদস্যরা। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যেহেতু বিএনপি সংস্কার পরিষদে শপথ নেয়নি সুতরাং এটা গণভোটের সম্পূর্ণ বিপরীত। এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বৈঠকে। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন কি-না।’

এদিকে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগে থেকেই শিডিউল দেওয়া হয়েছে একই সঙ্গে দুটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করব। ওই সংসদে গিয়ে কী হবে?’

এদিকে বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না, একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমিরর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ