বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

‘আমরা ভোট কেন্দ্র পাহারা দেব’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোট কেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা ও সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূতি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যে, সংস্কার, সশাসন ও স্বার্বভোমত্বের বাংলাদেশ গড়ে তোলার জন্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। দেশের এই সংকটময় মুহুর্তে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে দেশ রক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘একটি দল অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। বলা হচ্ছে তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে।’

এসময় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বয়াক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ