রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬ দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর বিয়ে হয়নি ইবিতে আটক হওয়া সেই প্রেমিক যুগলের হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে ও মেয়ে শিশুর পার্থক্যে চমকে উঠলেন বিজ্ঞানীরা! অন্তর্বর্তী সরকারের সময়েই পোশাক খাতে বড় ধাক্কা পর্যটনে বাড়ছে ডিজিটাল রূপান্তর ও এআই ব্যবহার পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন চাইলেন মমতা, সিইসির গ্রেপ্তার দাবি জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই দেশেও কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়: মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরোধিতা করেছেন এবং দলের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছেন। রাজনীতিতে ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। তাই রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।
প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো-বিএনপি একটি পরীক্ষিত দল। আপনারা সবাই আমাদের চেনেন। আওয়ামী লীগ যা করেছে, আমাদের দলের কেউ তা করবে না।

বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর আমরা মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। সারা দেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, শুধু ঠাকুরগাঁওয়েই দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার মামলা। আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে। শেখ হাসিনা পালানোর পর সেসব মামলা তুলে নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিএনপি মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় এলে মায়েদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ড দিয়ে ন্যায্যমূল্যে চাল, ডাল, আটা পাওয়া যাবে। কার্ডটি দেখালে হাসপাতালে চিকিৎসাসেবা এবং সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ