বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

সমাবেশে উপস্থিত তারেক রহমান, শ্লোগানে শ্লোগানে মুখর পলোগ্রাউন্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার

চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশস্থলে এসেই তিনি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে করমর্দন করেন। পরে তিনি মঞ্চে উঠে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তারেক রহমান মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে সমাবেশ জুড়ে ‘তারেক রহমানের আগমন-শুভেচ্ছা স্বাগতম’, ‘বীর চট্টলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ভোট দিব কিসে-ধানের শীষে’, ‘১২ ফেব্রুয়ারি শুভদিন ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে মুখর হয়ে ওঠে।
এর আগে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রামে গিয়েছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ