মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি। শনিবার ক্রিকবাজ এতথ্য জানিয়েছে।গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিলো। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকায় অবশেষে েবাংলাদেশকে বাদ দিলো আইসিসি।

ক্রিকবাজ জানায়, বাংলাদেশকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যত সময়ের ব্যাপারই ছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকেই শেষ পর্যন্ত বদলি দল হিসেবে চূড়ান্ত করা। এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে। গ্রুপ পর্বে তারা কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি মাঠে নামবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ