মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন বিএনপির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার

বিএনপি ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। মঙ্গলবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য।

নির্বাচন পরিচালনা কমিটির ঐ সদস্য জানিয়েছেন, সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। তবে চূড়ান্ত মনোনয়নে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নিয়েছে দলটি।

সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী হিসেবে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে শুরুতে বিএনপি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে। পরে একই আসনে বিএনপির আরেক নেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে চূড়ান্ত মনোনয়নে গিয়াস কাদের চৌধুরীকেই বেছে নিয়েছে বিএনপি।

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। এই আসনে ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থীটি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেওয়া হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেয় দলটি। তবে এই আসনে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ